News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক ও বোলেরু ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দম্পতি
Image

বাইক ও বোলেরু ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দম্পতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ জানুয়ারি৷৷ ফের একবার তেলিয়ামুড়ায় জাতীয় সড়কে বোলেরু মাক্সি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক দম্পত্তি৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ণ জাতীয় সড়কে৷


ঘটনায় জানা যায় পাশের গ্রাম মহারানী পুর থেকে লিটন দেবনাথ ও তার স্ত্রী শশুর বাড়ি কৃষ্ণপুর এলাকায় যাওয়ার সময় নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ণ স্থানে আসতেই বেপরোয়াভাবে একটি বুলেরও ম্যাক্সী ট্রাক লিটন দেবনাথ এর বাইকে ধাক্কা দেয়৷ সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়ে জাতীয় সড়কে এই দম্পতি৷ এলাকার জনগণ সঙ্গে সঙ্গে অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দিলে দমকলকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে তুলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ দুর্ঘটনায় স্বামী লিটন দেবনাথ আঘাত পেলেও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক৷ কর্তব্যরত চিকিৎসক লিটনের স্ত্রী মনিদিপা দেবনাথ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে৷


অন্যদিকে দুর্ঘটনার পরই বুলেরো গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ তবে শুভবুদ্ধি মহলের অভিযোগ যে এই বুলেরু ম্যাক্সী ট্রাক গুলি শহরের উপর দিয়ে প্রতিদিনই বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে পথযাত্রীদের দুর্ঘটনার কবলে পড়তে হয়৷ অন্যদিকে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ বাবুরা কোনভাবেই এই বোলেরো মেক্সি ট্রাক গাড়ি গুলিকে লাগাম টানতে সক্ষম হচ্ছে না৷ দুর্ঘটনার পর পুলিশ এই গাড়িটি কে আটক করে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top