News Flash

  • Home
  • Uncategorized
  • বধূ হত্যার অভিযোগে দোষি সাব্যস্ত এক ব্যক্তি
Image

বধূ হত্যার অভিযোগে দোষি সাব্যস্ত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ বধূ হত্যার দায়ে সমীর মুণ্ডা নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট৷ ঘটনার বিবরণে জানা যায় ২০১৪ সালে সিধাইথানার অন্তর্গত আমগাছিয়া এলাকায় সমীর মুণ্ডা তার দুই ছেলের অনুপস্থিতিতে রাতের বেলায় স্ত্রী পঞ্চমী মুণ্ডার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ তখন পঞ্চমী মুণ্ডার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে৷


অগ্ণিদগ্দ অবস্থায় পঞ্চমী মুণ্ডাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কাতলামারা হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে৷ কিন্তু জিবি হাসপাতালে মৃত্যু হয় পঞ্চমী মুণ্ডার৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিধাই থানায় একটি মামলা দায়ের হয়৷ মামালার তদন্তকারি অফিসার ছিলেন এসআই দেবেন্দ্র দেববর্মা৷
মামলার তদন্ত শেষে তদন্তকারি অফিসার আদালতে চার্জশীট জমা দেন৷ ২০১৯ সালে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয় পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে৷ মামলার শুনানি চলাকালিন সময় মোট ১৪ জন সাক্ষির সাখ্য বাক্য গ্রহণ করা হয়৷ দীর্ঘ দিন শুনানি চলার পর শুক্রবার বিচারক অভিযুক্ত সমীর মুণ্ডাকে দোষী সাব্যস্ত করেন৷ আগামি সোমবার সমীর মুণ্ডার সাজা ঘোষণা করা হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব৷ তিনি আরও জানান ২০২০ সালে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেত৷ কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারনে বিচার প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় বেশি লেগেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top