News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে নিখোঁজ যুবতী উদ্ধার, ধৃত তিন
Image

কৈলাসহরে নিখোঁজ যুবতী উদ্ধার, ধৃত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর মহিলা থানার পুলিশ পাইতুর বাজার থেকে নিখোঁজ সংখ্যালঘু যুবতীকে উদ্ধার করেছে৷ এই ঘটনায় জড়িত এখনো পর্যন্ত তিন জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷


উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর পাইতুর বাজার থেকে এক সংখ্যালঘু যুবতীকে অপহরণ করেছিল৷এ ব্যাপারে সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে কৈলাশহর মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷যুবতী অপহরণের মামলা দায়ের হওয়ার পর থেকেই কৈলাশহর মহিলা থানার পুলিশ কোমর বেঁধে ময়দানে নামে৷ এ ব্যাপারে সবকটি থানাকে সতর্ক করা হয়৷

অবশেষে পুলিশ অপহৃত যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে জালে তুলতে সক্ষম হয়৷ আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে আরো এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ তাদেরকে মনু বাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷অভিযুক্ত তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মামলার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন৷ অপহৃত যুবতীকে উদ্ধার এবং এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় কৈলাশহর মহিলা থানার পুলিশের ভূমিকায় সন্তুষ্ট করেছেন সংশ্লিষ্ট পরিবারের লোকজন এবং এলাকাবাসী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top