News Flash

  • Home
  • Uncategorized
  • পুরুষদের টেস্ট ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার হলেন ক্লেয়ার
Image

পুরুষদের টেস্ট ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার হলেন ক্লেয়ার

সিডনি, ৭ জানুয়ারি (হি. স.) :  পুরুষদের টেস্ট ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার হয়ে  নজির গড়লেন  ক্লেয়ার পোলোস৷ এর আগে পুরুষদের ওয়ান ডে ম্যাচে প্রথম আম্পায়ারিংয়ের নজির রয়ছে তাঁর৷ কিন্তু এসসিজি-তে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে সেই নজির গড়লেন ক্লেয়ার৷


বৃহস্পতিবার থেকে এসসিজি-তে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট৷ এই টেস্টের ফোর্থ আম্পায়ারের দায়িত্বে রয়েছেন পোলোসক৷ ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে দুই ফিল্ড আম্পায়ার হলেন পল রাইফেল ও পল উইলসন৷ থার্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ব্রুস অক্সেনফোর্ড৷ ম্যাচ রেফারির ভূমিকা পালন করছেন ডেভিড বুন৷

আম্পায়ারিংয়ে ক্রমশ উন্নতি করার পুরস্কার পেলেন পোলোসক৷ ৩২ বছর বয়সি ২০১৭ সালে প্রথম মহিলা হিসেবে পুরুষদের ঘরোয়া ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করেছিলেন৷ ২০১৯ সালে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে নামিবিয়া ও ওমানের মধ্যে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন৷ এদিন অস্ট্রেলিয়া ইনিংসে অষ্টম ওভারে বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকার সময় ছাতা মাথায় গ্রাউন্ড স্টাফেদের সঙ্গে মাঠে নামতে দেখা গিয়েছে পোলোসককে৷ ২০১৮ মেয়েদের টি-২০ বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোসক। মেয়েদের বিগ ব্যাশ লিগেও আম্পায়ারিং করে ইতিহাস গড়েছেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top