News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে : প্রধানমন্ত্রী
Image

ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে। এর ফলে ভারতের বিভিন্ন প্রান্তে নতুন গ্রোথ সেন্টারের উন্নয়ন হবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ৩০৬ কিলোমিটার লম্বা রেওয়ারি-মাদার সেকশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সবুজ পতাকা নেড়ে কন্টেনার ট্রেনকে (১.৫ কিলোমিটার লম্বা) গন্তব্যের উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী।

মোদী এদিন অনুষ্ঠানের শুরুতে বলেন, দেশের পরিকাঠামোকে আধুনিক বানানোর ক্ষেত্রে চলতে থাকা মহাযজ্ঞ নতুন গতি অর্জন করল। কিছু দিন আগে দু’টি ‘মেড ইন ইন্ডিয়া’ কোভিড-১৯ টিকা দেশবাসীর মনে আশার আলো জাগিয়েছে। ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে। এর ফলে ভারতের বিভিন্ন প্রান্তে নতুন গ্রোথ সেন্টারের উন্নয়ন হবে।’


প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারতে ইন্ফ্রাস্ট্রাকচারের কাজ একইসঙ্গে দু’টি ট্র্যাকে চলছে। একটি ট্র্যাক স্বতন্ত্র ব্যক্তির সোর্বিক উন্নয়ন করছে এবং অপর ট্র্যাক দেশের গ্রোথ ইঞ্জিনকে নতুন শক্তি যোগাচ্ছে। বিগত ৬ বছরে, রেল নেটওয়ার্ক প্রশস্তকরণের ক্ষেত্রে করা বিনিয়োগ নজিরবিহীন। এদিনের অনুষ্ঠানে জাপানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ভারতের সামগ্রিক উন্নয়ন যাত্রায়, জাপান এবং সেই দেশের বন্ধুরা বিশ্বস্ত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ক্ষেত্রেও জাপান আমাদের আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। জাপান ও সেই দেশের জনগণকে ধন্যবাদ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top