News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা বিরোধী অভিযান
Image

রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে৷গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷তেলিয়ামুড়া থানা এলাকার কপালি টিলায় গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছেন তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়া৷ সংবাদ সূত্রে জানা গেছেসুনিদৃষ্ট খবরের ভিত্তিতে ট্রাফিক ডিএসপি সনাতন জমাতিয়া তেলিয়ামুড়া থানা এলাকার কপালে গাঁজা চাষ বিরোধী অভিযান চালান৷

তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালাতে গিয়ে ব্যাপক সাফল্য মিলেছে৷গাঁজা চাষ বিরোধী অভিযান থেকে ফিরে ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া জানান তার কাছে সুনির্দিষ্ট খবর ছিল কপালে এলাকায় বেআইনিভাবে ব্যাপকহারে গাঁজা চাষ হচ্ছে৷সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে তিনি গাজা-চাষ বিরোধী অভিযান চালাতে গিয়ে সাফল্য পেয়েছেন৷প্রচুর গাজার ছাড়া কেটে ধবংস করে দেওয়া হলেও গাঁজা চাষের সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে গাজা চাষীর সেখান থেকে পালিয়ে গেছে বলে জানান ট্রাফিক ডিএসপি৷ এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷উল্লেখ্য ট্রাফিক দপ্তরের দায়িত্ব পালন করা সত্ত্বেও ডিএসপি সোনাচরন জমাতিয়া গত বেশ কিছুদিন ধরেই গাজা বিরোধী অভিযানে সামিল হচ্ছেন৷ তার এ ধরনের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন সাধারণ মানুষ জন৷ উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে৷রাজ্য সরকারের এই উদ্যোগকে সফল করার জন্যই-ট্রাফিক ডিএসপি ট্রাফিক দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি বিরোধী অভিযানের সামিল হচ্ছেন বলে জানান৷
এদিকে, গোপনখবরের ভিত্তিতে আজ ডিমাতলী এলাকায় এক গাঁজা বাগানে অভিযান চালায় বনদপ্তর, পুলিশ ও বি এস এফ এর জোওয়ানরা৷ আজকের এই অভিযানে কমলপুর ও ডিমাতলী এলাকায় ১৩ টি প্লটে প্রায় ১৮০০ গাঁজাগাছ ধবংস করাহয়৷ আজকের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান রাজনগরের ফরেষ্ট অফিসার সঙ্গম বৈদ্য৷ তিনি জানান মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে সামনে রেখে উনারা কাজ করেযাচ্ছেন৷ আগামীদিনেও উনাদের এইধরনের অভিযান জারীথাকবে বলে জানান৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top