News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর : কৃষিমন্ত্রী
Image

কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যের কৃষকদের কল্যাণে সরকার কাজ করছে৷ কৃষকদের আয় বাড়াবার জন্য রাজ্য সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ আজ কিল্লায় ১ হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন এগ্রি গোডাউনের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন৷


এই উপলক্ষে কিল্লা কৃষি মহকুমার উদ্যোগে গুনপদ মেমোরিয়াল হলে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় এবং কৃষিকাজে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়৷ এগ্রি গোডাউনের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরও বলেন, কৃষকগণ যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় সেজন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে৷ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে৷ রাজ্যে কৃষির বিকাশ ও কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সুুযোগ সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ কৃষকদের অর্থনৈতিক ভিত্তি সুুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে৷ কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে৷

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়তে কৃষকদের ভূমিকা অপরিসীম৷ তাই সারা দেশের সাথে রাজ্যের কৃষকদের কল্যাণে ও কৃষির বিকাশে বহুমুখী প্রকল্প রূপায়িত হচ্ছে৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারি, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব চন্দ্রকুমার জমাতিয়া৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের উপধিকর্তা প্রিয়বত বৈদ্য৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিএএডিসি’র প্রাক্তন কার্যনির্বাহী সদস্য জয়কিশোর জমাতিয়া৷ অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ভর্তুকীতে ২৮৫টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top