News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের অবৈধ কয়লা ত্রিপুরায় পাচার হচ্ছে অবাধে
Image

মেঘালয়ের অবৈধ কয়লা ত্রিপুরায় পাচার হচ্ছে অবাধে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ জানুয়ারি৷৷ মেঘালয়ের অবৈধ কয়লা ত্রিপুরা রাজ্যে অবাধে পাচার হচ্ছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ নামায় অবৈধ ঘোষিত থাকলেও রাজ্যের বিভিন্ন স্বার্থে কয়লা অবাধে প্রবেশ করছে৷ কিন্তু তার থেকে বড় কথা যেখানে আন্ডার লোড হয়ে কয়লা ত্রিপুরাতে প্রবেশ হওয়ার কথা সেখানে অধিকাংশ গাড়ি ওভারলোডে প্রবেশ করছে৷
অঘোষিত ভাবে রাজ্যে প্রবেশ করার নির্দেশ থাকলেও ওভারলোডে পুরোপুরি বাধা রয়েছে৷ কিন্তু একাংশ পরিবহন কর্মীরা তা মানছে কোথায় ? রাতের আধারেই হোক আর প্রকাশ্য দিবালোকে হোক সক্রিয় চক্রের হাত ধরে ওভারলোড বোঝাই কয়লা চুরাইবাড়ির বুক চিরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রবেশ করে৷
তাতে জেলার পরিবহন দপ্তরের উপর প্রশ্ণ দেখা দিচ্ছে৷ এই কাজে হাত পাকিয়ে চুড়াইবাড়ির পরিবহন দপ্তরের কর্মীরা ফুলে কলাগাছ৷ অপরদিকে রয়েছে বহিঃরাজ্য থেকে আসা বিভিন্ন ফলের গাড়ি গুলোও৷


সেগুলি ওভার উচ্চতা সমেত গাড়ি হওয়ায় পরিবহন দপ্তরে ফাইন দিতে হয়৷ কিন্তু অধিকাংশ গাড়িই বিনা ফাইনে পরিবহন দপ্তরের কর্মীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে পার পেয়ে যায়৷ অবৈধভাবে প্রবেশ করা গাড়ি গুলি চুড়াইবাড়ি হয়ে ধর্মনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যায়৷ সেখানেও রয়েছে সক্রিয় একটি চক্র৷ তাদের হাত ধরেই পরিবহন দপ্তরের কর্মীদের ম্যানেজ করে বিনা বাধায় অতিক্রম করে চুরাইবাড়ি গেইট৷আর তাতে রাজ্য সরকার মোটা অর্থের রাজস্ব মার খাচ্ছে৷তবে চুরাইড়াড়ি পরিবহন দপ্তরের একাংশ কর্মী থেকে শুরু করে টিআরটিসিরর কর্মীরা জড়িত রয়েছেন সরাসরি৷

তারা রাতদিন গেইটে ডিউটি করলেও অর্থের বিনিময়ে গাড়িগুলো ছেড়ে দেয় বলে অভিযোগ দীর্ঘদিনের৷ আর সেই কাজে সিদ্ধহস্ত জনা পাঁচেক গেইটম্যানও৷তারা সক্রিয় চক্রের সঙ্গে হরিহর আত্মা৷এই ভাবে উভয়ের যোগসাজশে চলছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড৷তবে এব্যাপারে লড়ি চালক বা সানীয় জনগণ মুখ খুলতে চাননি৷এখন দেখার বিষয় রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ির পরিবহন ও টিআরটিসির কর্মীদের দিকে রাজ্য সরকার কতটুকু নজর দেয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top