News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আন্দোলন সংক্রান্ত সমস্ত মামলার ১১ জানুয়ারি শুনানি হবে সুপ্রিম কোর্টে
Image

কৃষি আন্দোলন সংক্রান্ত সমস্ত মামলার ১১ জানুয়ারি শুনানি হবে সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি. স.) : কৃষক আন্দোলন এবং কৃষি আইন সংক্রান্ত সমস্ত মামলার শুনানি চলতি মাসের ১১ তারিখে শুনবে সুপ্রিম কোর্ট। বুধবার একটি নতুন পিটিশনের শুনানির সময় কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করে এই কথা জানিয়েছেন দেশের শীর্ষ আদালত। পাশাপাশি আজকের পিটিশনটি আগের দায়ের করা পিটিশনগুলির সঙ্গে যুক্ত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 

আদালতকে আশ্বস্ত করে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল জানিয়েছেন, আগামী দিনে দুই পক্ষের সমঝোতা হওয়ার সম্ভাবনা বিপুল। এদিকে এদিন সুপ্রিম কোর্টে আইনজীবী মনোহর লাল শর্মা পিটিশন দায়ের করেন। ১৯৫৪ সালের কৃষি আইনের যে সংশোধন করা হয়েছে তাকে পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হয়েছে। 

গত ১৭ই ডিসেম্বর কৃষক আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন আদালতের তরফে জানানো হয় কোন আইনের বিরুদ্ধে আন্দোলন দেখানো গণতান্ত্রিক অধিকার হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। সেই অধিকারের ওপর কাটছাঁট করা হবে না। দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যতদিন না পর্যন্ত আন্দোলন প্রত্যাহার হচ্ছে ততদিন পর্যন্ত কি এই নতুন আইন বলবৎ থেকে বিরত থাকা কি যায়।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top