News Flash

  • Home
  • Uncategorized
  • সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে পাচার
Image

সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে পাচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে কাঠ পাচার অব্যাহত রয়েছে৷ এর ফলে সংরক্ষিত বনাঞ্চল ক্রমশ শূন্য হয় পড়তে শুরু করেছে৷ এর মারাত্মক প্রভাব পরিবেশের উপর পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷


উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে লক এবং কার্ড চোরাইপথে প্রতিবেশী রাজ্য অসম সহ অন্যান্য স্থানে পাচার হচ্ছে৷ বনদপ্তর এর কর্মীরা সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটা বন্ধ করার জন্য নানা সময়ে নানা পদক্ষেপ গ্রহণ করলেও কার্যত এসব পদক্ষেপ তেমন কোনো কাজে আসেনি৷ গত কয়েকদিনে উত্তর জেলায় প্রচুর পরিমাণ কাঠ এবং পাচারকালে গাছের লগ উদ্ধার করা সম্ভব হয়েছে৷উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের বনদপরের কর্মকর্তারা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে জয়শ্রী মালাকার বস্তি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷ ফরেস্টার বিব্রত মারাক ,বিশ্বজিৎ দাস ও সুব্রত জমাতিয়ার নেতৃত্বে বন দফতরের কর্মীরা গতরাতে জয়শ্রী মালাকার বস্তি এলাকায় হানা দিয়ে প্রায় ৫০ফুট সেগুন গাছের কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷ কাঠগুলি বাজেয়াপ্ত করে কাঞ্চনপুর বনদপ্তর এর অফিসে নিয়ে আসা হয়েছে৷

বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কাঞ্চনপুরের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছকেটে লগ এবং কাঠ পাচারের প্রবণতা বেড়ে চলেছে৷ বনদপ্তর এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করলেও বনদস্যুদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে সক্ষম হচ্ছে না৷দপ্তরের একটি সূত্রে জানা গেছে প্রয়োজনীয় সংখ্যক কর্মীর অভাব এই বনদপ্তর নিয়মিতভাবে বনাঞ্চলে টহল দিতে পারছে না৷সেই দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে বনদস্যুরা বনাঞ্চল ধবংস করে গাছের লগ ও কাঠ পাচার অব্যাহত রেখেছে৷বিভিন্ন এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে স্থানীয়ভাবে ছোট আকারের সমিল বসিয়ে কাঠ চেরাই করা হচ্ছে বলে খবর মিলেছে৷এসব বিষয়ে বনদপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষ এবং দপ্তরের মন্ত্রী অবগত থাকলেও বাস্তব পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ৷মূল্যবান বনজ সম্পদ রক্ষার জন্য আরও অধিক সংখ্যক কর্মী নিয়োগ করা হলে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সক্ষম হবে বলে বনদপ্তরের এক আধিকারিক অভিমত ব্যক্ত করেছেন৷বনজ সম্পদ রক্ষার নামে সরকারি কোষাগারের অর্থ খরচ করে প্রতিবছর বনমহোৎসব পালন করলেই প্রকৃত সমস্যার সমাধান করা সম্ভব হবে না৷ বনজ সম্পদ রক্ষার জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে৷ শুধুমাত্র বনামো উৎসবের মাধ্যমে প্রচার চালালে জন সচেতনতা বাড়বে না৷ এজন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা জরুরি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top