News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত আইনজীবী ভাস্কর দেবরায়ের মাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ হাইকোর্টের
Image

প্রয়াত আইনজীবী ভাস্কর দেবরায়ের মাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ প্রয়াতঃ আইনজীবী ভাস্কর দেবের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার জন্য উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে৷ উল্লেখ্য গত বছর ৭ মার্চ পথদুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন আইনজীবী ভাস্কর দেব রায়৷


দমকল বাহিনীর জওয়ানরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আইনজীবী ভাস্কর দেবরায়ের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ৷বিনা চিকিৎসাতেই আইনজীবী ভাস্কর রায়ের মৃত্যু হয়েছে অভিযোগ এনে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়েছিল৷ এই মামলায় উচ্চ আদালত বেশ কয়েক জনের সাক্ষ্য গ্রহণ করে৷সোমবার উচ্চ আদালত এ বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে জানিয়েছে প্রয়াত ভাস্কর দেবের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের জন্য৷ অবশ্য এই মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা করা হয়নি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top