News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ ত্রিপুরা জেলা আগামীদিনে উত্তর পূর্বাঞ্চলের অন্নদাতা হয়ে উঠবে : মুখ্যমন্ত্রী
Image

দক্ষিণ ত্রিপুরা জেলা আগামীদিনে উত্তর পূর্বাঞ্চলের অন্নদাতা হয়ে উঠবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলা আগামীদিনে উত্তর পূর্র্বঞ্চলের অন্নদাতা হয়ে উঠবে৷ এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে৷ আজ বিলোনীয়া মহকুমার রাজনগর ব্লকের কাশারিমুখ থেকে গৌরাঙ্গবাজার পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তার উন্নয়ন ও প্রশস্তকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিলোনীয়ায় নবনির্মিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
বিলোনীয়ার বিকেআই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, মাত্র আড়াই বছরেই রাজ্যের উন্নয়নে এক নতুন দিশা দেখাচ্ছে সরকার৷ সমৃদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার৷ সাবমে বিশেষ অর্থনৈতিক অ’ল ও মৈত্রী সেতু নির্মাণের কাজ শেষ হয়ে গেলে রাজ্যের আর্থিক বিকাশে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে৷


সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহায়তায় নতুন নতুন জাতীয় সড়ক গড়ে তোলা হচ্ছে৷ আগামী এক বছরে আরও সাড়ে সাত হাজার কোটি টাকার সড়ক নির্মাণ হবে৷ বিকল্প জাতীয় সড়ক দিয়ে চুড়াইবাড়ি থেকে আগরতলা আসা যাবে মাত্র আড়াই ঘন্টায়৷ ধর্মনগর, পেঁচারথল ও কৈলাসহরে ৭০৭ কোটি টাকা ব্যয়ে সড়ক তৈরি করা হবে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এসমস্ত কর্মসূচি রূপায়িত হলে আগামীদিনে ত্রিপুরা বিকাশের পথে হাঁটবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ক’ষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করা হচ্ছে৷ ক’ষকদের আর্থিক উন্নতির জন্য রাজ্যের ৫০ হেক্টর জমি ভুট্টা ও মাসকলাই চাষের আওতায় আনা হবে৷ রাজ্যের ২ লক্ষ ২২ হাজার ক’ষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের সুুযোগ গ্রহণ করেছেন৷ এরমধ্যে বিলোনীয়া মহকুমার ৪,৮০২ জন কৃষক রয়েছেন৷ এরফলে ৫ কোটি ৭৬ লক্ষ টাকা ক’ষকের অ্যাকাউন্টে জমা হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে৷


যাদের এক একরের কম জমি রয়েছে তাদের ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় কৃষি দপ্তর থেকে ১৮০ জন ক’ষককে ক’ষি যন্ত্রপাতি ভর্তকিতে দেওয়া হয়েছে৷ এতে ব্যয় হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা৷ উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর থেকে জেলার ৩৭ হেক্টর এলাকায় আনারস, কলা, মোসাম্বি চাষের আওতায় আনা হয়েছে৷ এতে ২৩১ জন কৃষক উপকৃত হয়েছেন৷ জেলার কৃষকদের ভর্তকিতে ৫৬টি পাওয়ারটিলার দেওয়া হয়েছে৷ ত্রিপুরার উৎপাদিত ক্যইন প্রজাতির আনারস দেশ বিদেশের বাজারে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সরকার৷ ত্রিপুরার বাঁশের বোতলের চাহিদা দেশ বিদেশের বাজারে রয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের মধ্যেই রাজ্যের প্রতিটি বাড়িতে পরিশ্রত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে৷ জেলায় অটল জলধারা প্রকল্পে ৩,৪৪৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে৷ নগর উন্নয়নের জন্য ১,৬০০ কোটি টাকা ব্যয় করা হবে৷ বিলোনীয়া পুর এলাকার উন্নয়নের জন্য ৮৪ থেকে ৮৫ কোটি টাকা দেওয়া হবে৷ আগরতলায় লাইট হাউজ প্রকল্পে একহাজার ফ্ল্যাট আগামী ১২ মাসের মধ্যেই নির্মাণ করা হবে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে ১ লক্ষ ৭০ হাজার গৃহ দেওয়া হবে৷


সমাবেশে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকার উদ্যোগ নিয়েছে৷ এই উদ্যোগের অঙ্গ হিসেবে বিলোনীয়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে সি বি এস ই বোর্ডের আওতায় আনা হয়েছে৷ সাথে প্রাকপ্রাথমিক বিভাগও খোলা হয়েছে৷ বিলোনীয়া ইংরেজি মাধ্যম সুকল ও আর্যকলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃত্তিমূলক ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে৷ পাইখলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বি’ান ল্যাবরেটরি ও ৩টি ক্লাস রুম নির্মাণ করা হয়েছে৷ নতুন দিশা প্রকল্পে ৪,০৫২ জন ছাত্রছাত্রীকে আপগ্র্যাড করা হয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় এমজিএন রেগায় ১৫ লক্ষ ২৭ হাজার ৮৪৬ শ্রমদিবস সৃষ্টি হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) ২৩৯টি ঘরের কাজ চলছে৷ স্বসহায়ক দল গঠন করা হয়েছে ৬১২টি৷ ৩৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকাবাড়ি নির্মাণ করা হয়েছে৷ পুরান রাজবাড়ি থেকে ভবানীপুর ১২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করা হবে৷ তিনি বলেন, দুগ্দ শিল্পের বিকাশে দক্ষিণ ত্রিপুরা জেলায় ২টি ডেয়ারি ফার্ম নির্মাণ করা হবে৷ জেলার ৫৭৯ জন মৎস্যচাষিকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হয়েছে৷ ৪০ জন মৎস্যচাষিকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে৷ একটি মৎস্য বাজার নির্মাণ করা হয়েছে৷ নলকূপের পাম্প হাউজ, ২,০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন হিমঘর, ৩০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন সারের গোডাউন, মোক হাউজ, ইকোপার্ক, বি কে আই ও বালিকা বিদ্যালয়ে ১০০ শয্যা করে দুটি হোস্টেল নির্মাণ করা হবে৷ অনুষ্ঠানে বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন৷ সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত৷ উল্লেখ্য, কাশারিমুখ থেকে গৌরাঙ্গবাজার পর্যন্ত সড়ক নির্মাণে ব্যয় হবে ১৯ কোটি ২০ লক্ষ টাকা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top