News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে দুই ভাই অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালে
Image

পারিবারিক বিবাদের জেরে দুই ভাই অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম এর মোটর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় পারিবারিক কলহের জেরে অগ্ণিদগ্দ হয়েছে দুই ভাই৷ অগ্ণিদগ্দ হয়ে আহতরা হলো শীতল মজুমদার ও উজ্জ্বল মজুমদার৷ তাদের দু’’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে৷স্থানীয় সূত্রে জানা গেছে শীতল মজুমদার এবং উজ্জ্বল মজুমদার এর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল৷


পারিবারিক কলহের জেরে এক ভাই অপর ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়৷ তাতে অগ্ণিদগ্দ হয় দুই ভাই৷ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ অগ্ণিদগ্দ দুই ভাইকে উদ্ধার করে প্রথমে সাবরুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বর্তমানে দুজনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ঘটনাকে কেন্দ্র করে মনুঘাট মোটর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে সাবরুম থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top