News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সব সুকলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু
Image

রাজ্যের সব সুকলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ সোমবার থেকে রাজ্যের সবকটি সুকলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন শুরু হয়েছে৷ এর আগে পর্যায়ক্রমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু হয়৷সোমবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন সুকল সহ অন্যান্য স্থানের সুকলগুলিতে ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষণীয় ছিল৷
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে গত বছরের মার্চ মাস থেকে রাজের সুকলগুলিতে পঠন পাঠন বন্ধ রাখা হয়৷বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সরকারি নির্দেশ ক্রমেই পঠন-পাঠন পুনরায় শুরু করা হয়েছে৷পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় স্তরে পঠন-পাঠন শুরু করা হলেও এ ক্ষেত্রে যাবতীয় সরকারি বিধি নিষেধ মেনে পঠন পাঠন করা হয়েছে৷


সোমবার রাজ্যের বিভিন্ন স্থান থেকে পাওয়া খবরে জানা গেছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অনেক সন্তোষজনক ছিল৷ প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মাক্স পরিহিত অবস্থায় সুকলে আসতে হয়েছে৷যারা মাক্স নিয়ে আসেনি তাদেরকে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে মাক্স সরবরাহ করা হয়৷ শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে রোস্টার পদ্ধতিতে পঠন-পাঠন পরিচালনা করা হবে৷ পঠন পাঠন চালু করার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও মাথায় রাখা হয়েছে বলে শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন৷


দীর্ঘ নয় মাসের অধিক সময় পর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় আসার সুযোগ পাওয়ায় তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনাও পরিলক্ষিত হয়েছে৷ উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে সুকল গুলি বন্ধ রাখার ফলে ছাত্রছাত্রীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে৷অনলাইন পদ্ধতিতে পঠন-পাঠনের ব্যবস্থা করা হলেও রাজ্যের সব ছাত্র-ছাত্রীরা সেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেনি৷ ফলে একাংশের ছাত্র-ছাত্রী পঠন-পাঠনের যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে এসেছে৷কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশ পাওয়ার পর পুনরায় রাজ্যের সুকলগুলিতে পঠন-পাঠন শুরু হওয়ায় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক মহল অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলন৷বিগত ৯ মাসের অধিক সময় পঠন-পাঠন বিদ্যালয়গুলিতে বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতিপূরণ আদৌ সম্ভব হবে কিনা তা বলা মুশকিল৷ সোমবার থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন শুরু করা হলেও বেশ কিছু বিধিনিষেধ মেনে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস নিতে হবে৷করোনা ভইরাস সম্পর্কিত সর্তকতা যথাযথভাবে পালন না করলে যেকোনো সময় ভয়ঙ্কর পরিণতি দেখা দিতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন৷পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন শুরু করা হলেও প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন কবে নাগাদ শুরু হবে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য এখনো পর্যন্ত মিলেনি৷ যেটুকু জানা গেছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন পরিচালনা করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী পর্যায়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন শুরু করার বিষয়টি চূড়ান্ত করবে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top