News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে দুঃসাহসিক চুরি, উদ্বিগ্ণ ব্যবসায়ীরা
Image

ধর্মনগরে দুঃসাহসিক চুরি, উদ্বিগ্ণ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে রানা প্লাজা নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷সংবাদ সূত্রে জানা গেছে রানাপজা নামে ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠান সাঁটার কেটে ভিতরে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে৷


জানা গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক অসুস্থ হওয়ায় প্রতিষ্ঠানে যাচ্ছিলেন না৷ ম্যানাজার ও সেদিন ওই প্রতিষ্ঠানে যাননি৷ সকালবেলা স্থানীয় লোকজনরা লক্ষ করেন রানা প্লাজার শাটারের তালা ভাঙ্গা৷ তখন খবর পাঠানো হয় রানা প্লাজার মালিক এবং ম্যানেজারকে৷


বিষয়টি ধর্মনগর থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷রানা প্লাজা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আজ থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে চোর৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এই চুরির ঘটনায় পরিচিত কেউ জড়িত রয়েছে৷ পুলিশ চোরকে পাকড়াও করার জন্য সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ধর্মনগর শহর ও শহরতলীর এলাকায় রাত্রিকালীন পরিচিত হল বাড়ানোর জন্য দাবি করেছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top