News Flash

  • Home
  • Uncategorized
  • বামুটিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, নিগমের অফিসে ভাঙচুর চালাল ক্ষুব্ধ জনতা
Image

বামুটিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, নিগমের অফিসে ভাঙচুর চালাল ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ বামুটিয়া বিদ্যুৎ নিগমের অফিসে গতকাল রাতে কতিপয় দুষৃকতিকারী হামলা ও ভাঙচুর চালিয়েছে৷ তাতে বিদ্যুৎ নিগমের সাইনবোর্ড এবং একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে এলাকায় একটি সাংসৃকতিক অনুষ্ঠান চলছিল৷ অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্দ হয়ে কতিপয় লোকজন বিদ্যুৎ নিগমের অফিসে এসে এ ধরনের হামলা ও ভাংচুরের ঘটনা সংঘটিত করেছে৷


অপর একটি সূত্রে জানা গেছে সাংসৃকতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীর তরফ থেকে বিদ্যুৎ অফিসে ফোন করা হয়৷ কিন্তু অপর দিক থেকে কোন উত্তর মিলছে ছিলনা৷ তখন ঐ ক্ষুব্দ হয়ে কতিপয় লোকজন বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সেখানেও লোকজনদেরকে না পেয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে৷এ ব্যাপারে বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷

স্থানীয় জনগণের অভিযোগ বামুটিয়া এলাকায় প্রায় সময়ই বিদ্যুৎ থাকেনা৷ বিশেষ করে রাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে বিদ্যুৎ সাহা এর জন্য কোন বিদ্যুৎ কর্মীকে পাওয়া যায় না৷ ফলে বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে হয় এলাকাবাসীকে৷ সীমান্তবর্তী এলাকা গুলিতে রাতে বিদ্যুৎ না থাকলে চুরের উৎপাত বৃদ্ধি পায় বলে অভিযোগ৷ বামুটিয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর তরফ থেকে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top