News Flash

  • Home
  • Uncategorized
  • ছিনতাইকারীদের কবলে পড়ে বিশালগড়ে গুরুতর আহত তিনজন
Image

ছিনতাইকারীদের কবলে পড়ে বিশালগড়ে গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ বিশালগড় এর পরিমল চৌমুহনী এলাকায় গতকাল রাত ৯টা নাগাদ ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন তিনজন৷ সংবাদ সূত্রে জানা গেছে সুশীল দাস মুন্না দাস সহ ৩ জন বাইকে করে আগরতলা থেকে নলছড় এর দিকে যাচ্ছিলেন৷


রাত ৯ টা নাগাদ বাইকটি পরিমল চৌমুহনী এলাকায় পৌঁছলে কতিপয় ছিনতাইকারী আটক করার চেষ্টা করে৷বাইকের পথ আগলে দাঁড়ালে বাইক নিয়ে ছিটকে পড়ে তিনজন গুরুতর ভাবে আহত হন৷ সেখান থেকে ছিনতাইকারীরা তাদের ব্যাগসহ কিছু জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়৷পথচারীরা তাদেরকে বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়ে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেন৷
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ছিনতাইকারীদের কোনো খোঁজ পায়নি পুলিশ৷
উল্লেখ্য বিশালগড়ের সিপাহী জলা সংলগ্ণ এলাকাতেও প্রায় সময় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে৷পরপর এসব ঘটনা বৃদ্ধি পাওয়ায় সড়কপথে রাতে সাধারণ মানুষের যাতায়াত রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ওইসব এলাকায় পুলিশের টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে৷


কেননা অনেকেই জরুরী ভিত্তিতে ওই রাস্তা দিয়ে রাতে যাতায়াত করতে হয়৷ ছিনতাইকারীরা যেভাবে একের পর এক ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে তাতে রাতে ওই সব রাস্তা দিয়ে যাতায়াত করা যেত আতঙ্কের কারণ হয়ে উঠেছে৷ চক্রটিকে যেকোনো মূল্যে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য জোরালো দাবি উঠেছে৷
প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজধানী আগরতলা সংলগ্ণ সিদ্ধি আশ্রম এলাকায় এক মহিলা পথচারীর গলার সোনার চেইন ছিনতাই করে নিয়ে গিয়েছে দুই ছিনতাইকারী৷ বাইকে করে তারা ছুটে গিয়ে ছিনতাই করে পালায়৷ সিসিটিভির ক্যামেরায় তাদের চিত্র ধরা পড়লেও পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top