News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারতীয় পুরুষ হকি দলের শিবির
Image

মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারতীয় পুরুষ হকি দলের শিবির

বেঙ্গালুরু, ৩ জানুয়ারি (হি.স.): আবার শুরু হতে চলেছে ভারতীয় পুরুষ হকি দলের শিবির। মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে জাতীয় শিবির। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে খেলোয়াড়দের।

ভারতীয় পুরুষ হকি দল গত বছরের আগস্ট থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছিল। এরপর তিন সপ্তাহের ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে আবার শুরু হচ্ছে পুরুষ হকি দলের শিবির। জানা গেছে, এই শিবিরে যোগ দেবেন মনপ্রীত সিং ও পিআর শ্রীজেশ সহ ৩৩ সদস্যের ভারতীয় পুরুষ হকির সম্ভাব্য অলিম্পিক দল। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে খেলোয়াড়দের।

ভারতীয় পুরুষ হকি দলের হেড কোচ গ্রাহাম রিড বলেছেন, “আমি আশা করি তিন সপ্তাহের বিরতির পরে খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে তরতাজা হয়ে ফিরে আসবে।” রিড আরও বলেন, “আমাদের আগের জাতীয় শিবিরে খেলোয়াড়রা ইয়ো-ইয়ো টেস্টসহ ফিটনেসের যাবতীয় মাপকাঠিতে উত্তীর্ন হয়েছে। আমাদের লক্ষ্য বর্তমান শিবিরে প্রস্তুতি নিয়ে আসন্ন প্রতিযোগিতার জন্য তৈরি থাকা।”

প্রসঙ্গত, ভারতীয় মহিলা দল চলতি মাসে আর্জেন্টিনার বিপক্ষে আট ম্যাচের সিরিজ খেলতে আর্জেন্টিনা যাবে। ইতিমধ্যে, হকি ইন্ডিয়া পুরুষ দলের নয়া সফরের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top