News Flash

  • Home
  • Uncategorized
  • সাবিত্রী বাঈ ফুলেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ জগত প্রকাশ নাড্ড ও পীযূষ গোয়েল এর
Image

সাবিত্রী বাঈ ফুলেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ জগত প্রকাশ নাড্ড ও পীযূষ গোয়েল এর

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): বিশিষ্ট সমাজকর্মী তথা শিক্ষাবিদ সাবিত্রীবাঈ ফুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয়  রেলমন্ত্রী পীযূষ গোয়েল।


রবিবাসরীয় সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজের টুইট বার্তায় লিখেছেন, ‘ ক্রান্তি জ্যোতি ‘ সাবিত্রীবাঈ ফুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। আধুনিক ভারতের প্রথম শিক্ষক। নারী শিক্ষার অনুপ্রেরণা। সামাজিক কুসংস্কার দূরীকরণে এবং নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে গিয়েছেন তিনি।

কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজের টুইট বার্তায় লিখেছেন, জন্মজয়ন্তী উপলক্ষে সাবিত্রীবাঈ ফুলের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল। নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা, শিক্ষার জন্য তিনি জীবনভর সংগ্রাম করে গিয়েছেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তার উদ্যোগ সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছিল।
উল্লেখ করা যেতে পারে সাবিত্রীবাঈ ফুলে মহারাষ্ট্রের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং কবি ছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top