News Flash

  • Home
  • Uncategorized
  • ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন নিয়ে শিবসেনা-কংগ্রেস অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে
Image

ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন নিয়ে শিবসেনা-কংগ্রেস অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

মুম্বই, ২ জানুয়ারি (হি. স.): মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তন নিয়ে রাজ্যের মহা বিকাশ আঘারি সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এই জোটের অন্যতম দুই প্রধান শরিক শিবসেনা এবং কংগ্রেস নিজেদের অবস্থানে অনড়। জেলার নাম পরিবর্তনের পক্ষে শিবসেনা। অন্যদিকে নাম পরিবর্তন না করার পক্ষে অনড় কংগ্রেস।


শনিবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, এই সমস্যার সমাধান আজ থেকে ৩০ বছর আগে বালাসাহেব ঠাকরে বাতলে দিয়েছিলেন। গোটা বিষয়টি কাগুজে বিবাদ হয়ে রয়েছে। জোটের মধ্যে থাকা অন্যান্য সহযোগী দলের সঙ্গে বৈঠকে বসে এই সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে রাজস্বমন্ত্রী বালাসাহেব থরাট নাম পরিবর্তনের বিপক্ষে নিজের মতামত ব্যক্ত করেছেন। রাজ্যের পূর্তমন্ত্রী অশোক চবন জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এখনও কোনও বক্তব্য রাখেননি। যখনই এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী উত্থাপন করবেন তখন কংগ্রেস এর বিরোধিতা করবে। কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা উন্নয়নের লক্ষ্যে মহা বিকাশ আঘারি জোট সরকার গড়ে তুলেছে রাজ্যে। উন্নয়নের জন্যই এই সরকার কাজ করে যাবে। উন্নয়নই  এই জোটের প্রধান লক্ষ্য। সেটা ভুলে গেলে চলবে না।

উল্লেখ করা যেতে পারে, এই বছরই ঔরঙ্গাবাদ পৌর  নির্বাচন। এর মধ্যেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফ থেকে রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারির মধ্যে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখতে হবে সাম্ভাজি নগর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top