News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা দেশেই বিনামূল্যে দেওয়া হবে করোনা-টিকা : হর্ষ বর্ধন
Image

গোটা দেশেই বিনামূল্যে দেওয়া হবে করোনা-টিকা : হর্ষ বর্ধন

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয়ভার বহন করবে না কেন্দ্রীয় সরকার। বরং স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলিয়ে যে ৩০ কোটি মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাঁদের টিকাকরণের খরচই বহন করবে সরকার।

এমনটাই জানিয়েছেন নীতি আয়োগ প্রধান তথা ভারতে কোভিড-১৯ টাস্কফোর্সের নেতৃত্বে থাকা বিনোদ প্রধান। যদিও, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন, গোটা দেশেই বিনামূল্যে দেওয়া হবে করোনা-টিকা। কোভিড-১৯ টিকার মহড়া দেখতে শনিবার সকালে দিল্লির জিটিবি হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘শুধুমাত্র দিল্লি নয়, গোটা দেশেই বিনামূল্যে দেওয়া হবে করোনা-টিকা।’


পাশাপাশি গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছেন হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘জনগণের কাছে অনুরোধ করছি আপনারা গুজবে কান দেবেন না। ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। পোলিও টিকাকরণের সময়ও বহু গুজব ছড়িয়েছিল এবং ভারত পোলিও-মুক্ত।’ এদিনের ড্ৰাই রান সম্পর্কে হর্ষ বর্ধন বলেছেন, ‘নতুন নির্দেশিকা অনুসারে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ড্ৰাই রান পরিচালিত হয়েছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top