News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় করোনা ভ্যাকসিনের ৫০০ ডোজ নষ্ট করে গ্রেফতার এক ফার্মাসিস্ট
Image

আমেরিকায় করোনা ভ্যাকসিনের ৫০০ ডোজ নষ্ট করে গ্রেফতার এক ফার্মাসিস্ট

ওয়াশিংটন, ১ জানুয়ারি (হি.স.):  বিশ্বজুড়ে নিজের মারণ কামড় আব্যাহত রেখেছে করোনা ভাইরাস । করোনার কবল থেকে বাঁচতে সবাই ভ্যাকসিনের দিকেই তাকিয়ে সকলে। এই অবস্থায়করোনা ভ্যাকসিনের ৫০০ ডোজ নষ্ট করে দেওয়ার অভিযোগ আমেরিকার এক হাসপাতাল কর্মীর বিরুদ্ধে । যার জেরে গ্রেফতার করা হল ওই অভিযুক্তকে।

ভ্যাকসিনের ডোজ এখনও পর্যন্ত অপর্যাপ্ত। এই অবস্থায় মিলাওয়াউকির ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রায় ১১ হাজার ডলার মূল্যের ভ্যাকসিন নষ্ট করার। টানা দু’দিন ইচ্ছে করেই অরোরা মেডিক্যাল সেন্টারের ওই ফার্মাসিস্ট ফ্রিজের বাইরে বের করে রেখেছিলেন মডার্না ভ্যাকসিনের ৫৭টি ভায়াল। প্রতিটি ভায়ালে থাকে ১০টি ডোজ। প্রথমে গত ২৪ ডিসেম্বর রাতে সেগুলি বের করে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেন তিনি। পরে ফের তা ঢুকিয়ে দেন। আবারও ২৫ ডিসেম্বর রাতে সেগুলিকে ফ্রিজ থেকে বের করেন তিনি। সকালে তা নজরে আসে ফার্মাসির এক অন্য কর্মীর। পরে দেখা যায় ফ্রিজ থেকে অতক্ষণ বাইরে বের করায় নষ্ট হয়ে গিয়েছে ডোজগুলি।

এই ঘটনায় আগেই তাকে বরখাস্ত করা হয়েছিল । এবার তাকে গ্রেফতার করা হয় । আপাতত জেলেই রয়েছেন ওই ফার্মাসিস্ট। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top