News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বঘোষিত ট্রাক্টর মিছিল কর্মসূচি বাতিল করল কৃষকরা
Image

পূর্বঘোষিত ট্রাক্টর মিছিল কর্মসূচি বাতিল করল কৃষকরা

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে বিক্ষোভরত ৪০টি কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে ইতিবাচক বৈঠক হয় কেন্দ্রীয় সরকারের। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে দরকষাকষি চলে কৃষক সংগঠনের নেতাদের। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেদিনের বৈঠক ইতিবাচক হওয়ার জেরে বৃহস্পতিবার বিক্ষোভরত কৃষকরা ট্রাক্টর মিছিল বাতিল করে দেয়।

বৃহস্পতিবার ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকিয়াইত জানিয়েছেন, তিনটি নতুন কৃষি আইন নিয়ে সরকার এবং কৃষকদের মধ্যে কোন রকমের সমঝোতা হয়নি। পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে ফের আলোচনা হবে। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত দিল্লির সীমান্তবর্তী এলাকায় কৃষকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন জারি রাখবে। বুধবারের আলোচনায় সরকারপক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তার জেরে কৃষকরা আশা প্রকাশ করছে যে শীঘ্রই সমস্ত দাবি মেনে নেওয়া হবে। পরিস্থিতি যেহেতু ইতিবাচক দিকে চলেছে তাই পূর্বনির্ধারিত ট্রাক্টর রেলি এদিন বাতিল করা হলো। কৃষক সংগঠনের নেতারা নিজেদের পরবর্তী কৌশল ঠিক করতে ২  জানুয়ারি সিংঘু সীমান্তে নিজেদের মধ্যে বৈঠক করবে। কৃষক সংগঠনের নেতারা মনে করে নতুন কৃষি আইন বাতিল করায় একমাত্র উপায়। সংশোধন করলে কাজ হবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top