News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ
Image

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ

চেন্নাই, ৩০ ডিসেম্বর (হি. স.) : বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকর লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ  । বুধবার চেন্নাইয়ে তামিলনাড়ু বিজেপির পর্যবেক্ষক সিটি রবি এবং তামিলনাড়ুর রাজ্য বিজেপির সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন শিবরামকৃষ্ণণ।

ভোটের আগে সাংগঠনিকভাবে পিছিয়ে থাকা তামিলনাড়ুতে নিজেদের শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছে বিজেপি ।যার ফলও মিলছে । ইতিমধ্যে অন্যান্য একাধিক রাজনৈতিক দল থেকে বহু নেতা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এদের মধ্যে অন্যতম বড় নাম কংগ্রেসের খুশবু সুন্দর। ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনের দাদা এম কে আলাগিরির সঙ্গেও যোগাযোগ করেছে বিজেপি । এরই মধ্যে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকর লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ ।বুধবার চেন্নাইয়ে তামিলনাড়ু বিজেপির পর্যবেক্ষক সিটি রবি এবং তামিলনাড়ুর রাজ্য বিজেপির সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন শিবরামকৃষ্ণণ। শিবরামকৃষ্ণণের মত তারকার আগমন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে বিজেপির প্রাসঙ্গিকতা বাড়াবে, তাতে সন্দেহ নেই।

উল্লেখ্য, ৫৪ বছর বয়সি শিবরামকৃষ্ণণ ১৯৮৩ সালের জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক করেন। টেস্টে ৯ ম্যাচে ২৬টি উইকেট আছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ শুরু করেন। প্রায় ২০ বছর সম্মানের সঙ্গে ধারাভাষ্যকর হিসেবে কাজ করেছেন। আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কোচিং করান লক্ষ্মণ। সেই সঙ্গে আইসিসির ক্রিকেট কমিটিতেও আছেন। এবার খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নয়া স্পেল শুরু করলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top