News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন আমরা বাঙালীর
Image

বিভিন্ন দাবীতে পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন আমরা বাঙালীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ দলের পক্ষ থেকে চার দফা দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশক এর সদর কার্যালয়ে মঙ্গলবার ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা বাঙালি দলের প্রতিটি কর্মী-সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ সাংগঠনিক সভা সমাবেশ করার ক্ষেত্রে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে৷


ডেপুটেশন ও মিছিল উপলক্ষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ পাল বলেন বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে আমরা বাঙালি দল আক্রমণের শিকার হচ্ছে৷ তিনি অভিযোগ করেন পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিয়ে সভা করতে গিয়ে বিভিন্ন স্থানে আক্রান্ত হচ্ছেন তারা৷ মোহনপুরে এবং চরিলাম এ সভা করতে গিয়ে তারা আক্রমণের শিকার হয়েছেন বলে জানান৷শাসক দলের দুর্বৃত্তরা তাদের সভা ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং তাদের ওপর আক্রমণ চালায় শুধু তাই নয় আমরা বাঙালি দলের ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে দেয় বলেও অভিযোগ করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপকে গণতন্ত্র হত্যার শামিল বলে তারা অভিহিত করেছেন৷

গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও দলের নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷ মহানির্দেশক এর কাছে দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হলে আমরা বাঙালি দল এর যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে৷আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটল এর জন্য রাজ্য সরকার এবং আরও খাঁ প্রশাসনকে দায়ী থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন আমরা বাঙালি দলের নেতৃবৃন্দ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top