News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে ছাত্রের মৃত্যু
Image

রেলে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার পেচারথল এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রের৷ রেলে কাটা পড়ে মৃত ছাত্রের নাম দিপতনু দেব৷ জানা গেছে দুই বন্ধু মিলে রেল লাইন পারাপার হওয়ার চেষ্টা করলে রেল এসে পড়ে৷


এক বন্ধু রেল পথ পেরিয়ে যেতে সক্ষম হলেও অপর বন্ধু রেলপথ পার হতে পারেনি৷ফলে রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে দীপ্তনু দেব নামে নবম শ্রেণির ছাত্রের৷ সঙ্গে সঙ্গে দুর্ঘটনার খবর দেওয়া হয় কুমারঘাট থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷রেলে কাটা পড়ে নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top