News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থের পরিপন্থী : কংগ্রেস
Image

কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থের পরিপন্থী : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস রবিবার সাংবাদিক সম্মেলনে বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নির্বাচনকে যে তারা ভয় পায় এটাই প্রমাণ বিষয়টি উল্লেখ করে পিযুষ কান্তি বিশ্বাস বলেন, নির্বাচনকে যারা ভয় পায় তাদের কারণও রয়েছে৷ যেভাবে হঠাও শ্লোগান উঠেছে তাতে নির্বাচন করার সাহস পাচ্ছে না৷ ভিন্নদিকে কৃষকদের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ঘোষণার সমালোচনা করতে গিয়ে পিযুষবাবু বলেন, এটা জুমলা৷

সরকারে আসার আগে থেকে এখন পর্যন্ত মিথ্যা কথা বলা হচ্ছে৷ কৃষকরা আন্দোলন করছে স্বতঃর্স্ফুত ভাবে৷ আর কৃষকদের আন্দোলনকে সমর্থন করে যখন সবাই ময়দানে নেমেছে তখন মিথ্যার আশ্রয় নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচার শুরু করেছে৷ বর্তমানে কৃষকদের মেরে ফেলার ষড়যন্ত্র শুরু হলো৷ অর্থাৎ তাদের জীবন জীবিকা দুর্বল করতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বলে পিযুষ কান্তি বিশ্বাস জানান৷ তাই কৃষকদের আত্মহত্যা বেড়ে গেছে বর্তমান বিজেপি পরিচালিত সরকারের সময়ে৷

দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোকপাত করেন পিযুষ কান্তি বিশ্বাস৷ এই সময়ের মধ্যে রাজ্যে যেসব ঘটনাগুলি ঘটছে তারও বিরোধিতা করা হয়৷ এই সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও করোনার কথা বলে সরকার হাত তুলেছে৷ তাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিসের কৃষক দরদী সরকার প্রশ্ণ পিযুষ কান্তি বিশ্বাসের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top