News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে করোনার চারিত্রিক বৈশিষ্ট্যের সামান্য পরিবর্তন এসেছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Image

কেরলে করোনার চারিত্রিক বৈশিষ্ট্যের সামান্য পরিবর্তন এসেছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ২৬ ডিসেম্বর (হি. স.): কেরলে করোনা ভাইরাস নিজের চরিত্র আংশিক পরিবর্তন করেছে। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। এদিন তিনি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে কোঝিকোরে এক গবেষণায় জানা গিয়েছে যে করোনা তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করেছে। যদিও এই পরিবর্তনের সঙ্গে ব্রিটেনে পাওয়া করোনা ভাইরাসের পরিবর্তনের কোন রকমের সম্পর্ক নেই।


উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি ব্রিটেনের থেকে কেরলে ফেরত ৮ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাস মিলেছে। এই সকল যাত্রীর শরীরে পাওয়া করোনা সংক্রমনের বিস্তারে গবেষণা চলছে। গবেষণা করে দেখা হচ্ছে যে এই সকল যাত্রী শরীরে কোনো রকমের করোনা সংক্রমণের চারিত্রিক পরিবর্তন হচ্ছে কিনা।ইতিমধ্যেই অস্থায়ীভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে সমস্ত রকমের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত। কিন্তু ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত যে সকল যাত্রীরা ব্রিটেন থেকে ভারতে ফিরেছে তাদের ওপর নজরদারি চলছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top