News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে মোট সুস্থতা ৯৭.৪০-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৫১
Image

ভারতে মোট সুস্থতা ৯৭.৪০-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৫১

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভারতে বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৭৮ শতাংশে পৌঁছে গিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৪০ হাজার ১০৮ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা ২৩ হাজারের নীচে রয়েছে। বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০১,৬৯,১১৮-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ২৫১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২২,২৭২ জন এবং সুস্থ হয়েছেন ২২,২৭৪ জন।


২৫১ বেড়ে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৭,৩৪৩ জন। বিগত ২৪ ঘন্টায় ২২,২৭৪ জন সুস্থ হওয়ার পর ভারতে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৭,৪০,১০৮ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৬৬৭ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ২৫২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ৮,৫৩,৫২৭।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top