News Flash

  • Home
  • Uncategorized
  • অসাংবিধানিক পথে চাকরিচ্যুতদের নিযুক্তির জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ সিপিএম পরিষদীয় দলের
Image

অসাংবিধানিক পথে চাকরিচ্যুতদের নিযুক্তির জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ সিপিএম পরিষদীয় দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে রাজনীতি বন্ধ করার জন্য বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের চাঁচাছোলা আক্রমণে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের গায়ে সম্ভবত হুল ফুটেছে৷ তাই তের হাজার পদে অসাংবিধানিক ভাবে চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্তির দাবী নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দরবারে সপার্ষদ ছুটে গিয়েছেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চাকরিচ্যুত শিক্ষকদের সরকারী চাকরিতে স্থায়ীভাবে নিযুক্তিতে বামফ্রন্ট সরকারের মতোই অসাংবিধানিক পথ বেছে নেওয়ার জন্য একগাদা পরামর্শ দিয়ে এসেছেন তিনি৷


নিয়োগ নীতি এবং নিয়োগ প্রক্রিয়ায় গলদের কারণে ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল আদালত৷ বামফ্রন্ট সরকার পুনরায় তের হাজার অশিক্ষক পদ সৃষ্টি করে আবারও তাদের বিপদের মুখেই ঠেলে দেওয়ার পথ বের করেছিল, তা আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের অকপট স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তের হাজার অশিক্ষক পদে তাদের নিযুক্তির জন্যই তদানিন্তন বামফ্রন্ট সরকার পদক্ষেপ নিয়েছিল৷ তাতে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের দাবি প্রমাণিত হল৷ তিনি দাবি করেছিলেন, সংবিধানের মৌলিক অধিকার খর্ব করে ভোট বৈতরণী পার হওয়ার জন্যই তৎকালীন বামফ্রন্ট সরকার তের হাজার অশিক্ষক পদে চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্তির পদক্ষেপ নিয়েছিল৷ এক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাহীন বেকারদের কপালে ওই চাকরি জুটত না, তা আজ বিরোধী দলনেতার বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে দীর্ঘ সময় বক্তব্য রেখেই তড়িঘড়ি উঠে পড়লেন বিরোধী দলনেতা৷ তাতে চাকরিচ্যুত শিক্ষক ইস্যুতে তাঁকে পাল্টা প্রশ্ণ করার খুব একটা সুযোগ মিলেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top