News Flash

  • Home
  • Uncategorized
  • টিপিএফ আহুত বনধ ব্যর্থ সম্পূর্ণ স্বাভাবিক জনজীবন
Image

টিপিএফ আহুত বনধ ব্যর্থ সম্পূর্ণ স্বাভাবিক জনজীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর/ ২৩ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা পিপলস ফ্রন্টের ডাকে ২৪ ঘণ্টার বনধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷ সারা ত্রিপুরায় জনজীবন স্বাভাবিক ছিল৷ যানবাহন চলেছে নির্দিষ্ট নিয়মে৷ এমন-কি ট্রেন পরিষেবাও আজ ছিল স্বাভাবিক৷ সকালের দিকে বড়মুড়া পাহাড়ে বনধ সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ কিন্তু, পুলিশ তাদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে৷ সমগ্র ত্রিপুরার পরিস্থিতির নিরিখে স্পষ্ট, জনগণ এই বনধ-কে প্রত্যাখ্যান করেছেন৷ মজার বিষয় হল, বনধ-এর সমর্থনে কাউকেই তেমন রাস্তায় বের হতে দেখা যায়নি৷
প্রসঙ্গত, বুধবার টিপিএফ ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল৷ রাজ্যের কোথাও তার কোনও প্রভাব পড়েনি৷ সর্বত্র জনজীবন রয়েছে স্বাভাবিক ছন্দে৷ ট্রাফিক ব্যবস্থা থেকে গণপরিবহণ, সবই চলছে প্রতিদিনের মতো স্বাভাবিক৷ রাজ্যের কোনও জায়গায় রাস্তা অবরোধের ঘটনাও ঘটেনি৷ দু-একটি জায়গায় অবরোধ করতে এলে প্রশাসন সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে৷ বনধ-কে ঘিরে প্রশাসন আজ ভীষণ সতর্ক ছিল৷


জিআরপি-র এসপি পিনাকী সামন্ত জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল রেল পরিষেবা৷ দূরপাল্লার সমস্ত ট্রেন যথারীতি আগরতলা স্টেশনে পৌঁছবে৷ সকালের দিকে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল ঠিকই৷ কিন্তু কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে গেছে৷ ধর্মনগর থেকে লোকাল ডেমু ট্রেনও এসেছে৷ প্রশাসনিক আধিকারিকের কথায়, ত্রিপুরা সরকার চায় না বনধ-এর রাজনীতি জারি থাকুক৷ কারণ এই রাজনীতি রাজ্যের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব তৈরি করে, যা আসলে রাজ্যের ক্ষতি৷


মনপাথর বাজার সংলগ্ণ এলাকায় ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসলো টি পি এফ সমর্থীত কর্মীরা৷ কাঞ্চনপুরে নিহত দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দের্বমার মৃত্যুর সঙ্গে জরিতদের শাস্তির দাবীতে আজ সমগ্র রাজ্যজুরে ২৪ ঘন্টার বন্ধ ডেকেছে টি পি এফ দল৷ এই বন্ধকে সফল করতে আজ সকালথেকে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ণ এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে টি পি এফ সমর্থীত কর্মীরা৷ আজকের অবরোধের খবরপেয়ে ঘটনস্থলে উপস্থিত হয় অতিরুক্ত পুলিশ সুপার, বগাফা ব্লকের বিডিও রূপন দাস, শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী৷ উনারা ঘটনাস্থলে উপস্থিতহয়ে অবরোধকারীদের এরেষ্টকরে মনপাথর ফাঁড়ী থানায় ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়াহয়৷ এতেকরে অবরোধমুক্তহয় জাতীয় সড়ক৷ আজকের এই অবরোধে মোট ১২০ জনকে গ্রেপ্তার করাহয় বলে জানাযায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top