News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের সঙ্গে বিমান পরিষেবা সাময়িক বন্ধ করার আর্জি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
Image

ইংল্যান্ডের সঙ্গে বিমান পরিষেবা সাময়িক বন্ধ করার আর্জি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): ইংল্যান্ড থেকে আসা যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ নিজের লেখা চিঠিতে আর্জি জানিয়েছেন যে অস্থায়ীভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ড থেকে আসা সমস্ত ধরনের যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা জারি করা উচিত। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইংল্যান্ড থেকে আসা বিমানের যাত্রীদের আর টি – পিসিআর পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যাদের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যাবে তাদেরকে প্রাতিষ্ঠানিক একান্ত বাসে থাকতে হবে। যাদের শরীরে করোনা সংক্রমণ মিলবে না তাদেরকেও সাত দিনের জন্য চিকিৎসকদের নিরীক্ষণে বাড়িতে একান্তবাসে থাকতে হবে। দ্রুততার সঙ্গে পরীক্ষার রিপোর্ট যাত্রীদের হাতে তুলে দিতে হবে। চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। নতুন করে আক্রান্তের হার নিম্নমুখী। কিন্তু ইংল্যান্ডে করোনা যে জিন পরিবর্তন করেছে তাতে করে সেখানে সুপার স্প্রেডার হয়ে উঠেছে এই রোগটি। করোনা এই পরিবর্তিত রূপ যাত্রীদের শরীরের মাধ্যমে ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

উল্লেখ করা যেতে পারে চিঠিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব প্রদীপ সিং খারোলাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। উল্লেখ করা যেতে পারে এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী আশক গেহলট, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইংল্যান্ড থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি কেন্দ্রের কাছে জানিয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top