News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত শিক্ষকদের জন্য মায়াকান্না বিরোধী দলনেতার, বাঁকা পথে চাকরির পরামর্শ
Image

চাকরিচ্যুত শিক্ষকদের জন্য মায়াকান্না বিরোধী দলনেতার, বাঁকা পথে চাকরির পরামর্শ

আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.)৷৷ ক্ষমতা হারানোর পর চাকরিচ্যুত শিক্ষকদের জন্য মায়াকান্না করতে দেখা যাচ্ছে বামপন্থী নেতৃবৃন্দের৷ বরখাস্তের শিকার শিক্ষকদের ভবিষ্যতের জন্য পূর্বের মুখ্যমন্ত্রী মানিক সরকার এখন গভীর চিন্তায় পড়েছেন৷ সে কারণেই তিনি বর্তমান মুখ্যমন্ত্রীকে ওই সকল শিক্ষকের চাকরি-সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন৷ লক্ষণীয় বিষয় হল, ওই সমস্যা সমাধানে পুনরায় বাঁকা পথে হাঁটার জন্যই তিনি পরামর্শ দিয়েছেন৷


প্রসঙ্গত, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষক পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে ভুল নিয়োগনীতি এবং অনিয়মের কারণে ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্ট ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিলের আদেশ দিয়েছিল৷ এখন চাকরিচ্যুত শিক্ষকরা ত্রিপুরা সরকারের বিভিন্ন সুযোগ গ্রহণ না করে লাগাতার গণ-অবস্থানে বসেছেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী চাকরিচ্যুত শিক্ষক সংগঠনগুলির নেতৃবৃন্দের কাছে আবেদন করেছেন, সরকার প্রায় ৯,০০০ নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে৷ আপনারা সবাই দয়া করে সরকারি চাকরি পাওয়ার প্রস্তুতি নিন৷
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, চাকরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকের সংগঠনগুলো পুনর্নিযুক্তির দাবিতে গত ৭ ডিসেম্বর থেকে আগরতলা শহরে সিটি সেন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য গণ-অবস্থান সংগঠিত করছেন৷ এই সংগঠনগুলোর নেতৃত্বের কাছে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দু-মাসের মধ্যে তিনি কার্যকরী পদক্ষেপ নেবেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর প্রদত্ত সময়সীমা অতিক্রান্ত হলেও চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্নিযুক্তির কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ সরকার নেয়নি৷ তাঁর কথায়, শীত পড়ছে৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান চালাচ্ছেন, যা পঞ্চম দিনে পড়েছে৷ তাঁরা অশেষ দুঃখকষ্ট ভোগ করছেন৷

তিনি বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অবিলম্বে কার্যকর করার জন্য আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার পূর্বতন বামফ্রন্ট সরকার যে ১৩ হাজার অশিক্ষক পদ সৃষ্টি করেছিল সেগুলো পুনরুজ্জীবিত করে চাকরিচ্যুত শিক্ষকদের দ্রুততার সাথে নিযুক্তি দিয়ে সমস্যার নিষ্পত্তি করা হোক৷ তাতে স্পষ্ট হয়ে গেছে, চাকরিচ্যুতদের সমস্যা সমাধানে বাঁকা পথেই হাঁটুক সরকার, চাইছেন বিরোধীরা৷ কারণ, ১৩,০০০ অশিক্ষিক পদে নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি৷ ইতিপূর্বে ওই পদ সৃষ্টির পর আদালতে চ্যালেঞ্জ মামলা হয়েছে৷ ফলে, অনিয়মের সহায়তা নিয়ে ত্রিপুরা সরকার কোনও নিয়োগ করতে চাইছে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top