বিনোদ সোনকরের সাথে সাক্ষাৎ করলেন বিজেপির বিদ্রোহীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ দলে কথা বলা জায়গা নেই, বিভিন্ন সমস্যায় জর্জরিত দলের কর্মীরা৷ অবশেষে রাজ্যে নয়া প্রভারী হিসেবে নিযুক্ত হয়েছেন বিনোদ সনোকার৷ আর দলের নয়া প্রভারীকে পেয়ে রবিবার নব নিযুক্ত প্রভারীর সাথে স্টেট গ্যাস্ট হাউসে সাক্ষাৎ করেন বিজেপির বিদ্রোহী বিধায়ক রাম প্রসাদ পাল এবং বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা৷
পরে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানান, কর্মীদের লক্ষ্য রাখতে হবে আগামী দিনে যাতে সিপিএম কিছুতেই রাজ্যে পা রাখতে না পারে৷

রাজ্যে যারা দলকে ক্ষতি করছে তাদের চিহ্ণিত করে রাখার আহ্বান জানান বিধায়ক রাম প্রসাদ পাল৷ কারন তাদের থেকে দূর থাকার জন্য৷ কারন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার উন্নয়নের দিশায় এগুচ্ছে৷


রাজ্যের বিকাশ হলও দলের মুল লক্ষ্য৷ দলের যা কিছু সমস্যা রয়েছে তা নব নিযুক্ত প্রভারিকে অবহিত করা হয়েছে৷তিনি দিল্লি গিয়ে সেই সব সমস্যার কথা জানাবেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে বলে জানান তিনি৷ এদিন, রামপ্রসাদ পালের সাথে ছিলেন, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ বিজেপির প্রবীণ নেতৃত্ব৷