News Flash

  • Home
  • Uncategorized
  • সামুদ্রিক সীমান্ত রক্ষায় নৌবাহিনীর অঙ্গীকারে দেশ গর্বিত : রাষ্ট্রপতি
Image

সামুদ্রিক সীমান্ত রক্ষায় নৌবাহিনীর অঙ্গীকারে দেশ গর্বিত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): নৌ দিবসে ভারতীয় নৌবাহিনীর সমস্ত সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি টুইট করে জানিয়েছেন, সামুদ্রিক সীমান্ত রক্ষায় নৌবাহিনীর অঙ্গীকারে দেশ গর্বিত। ৪ ডিসেম্বর দিনটি নৌ দিবস হিসেবে পালিত হয়। এদিন সকালে টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘নৌ দিবসে, আমাদের নৌবাহিনীর প্রতিটি সদস্য ও তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সামুদ্রিক সীমান্ত রক্ষা, বাণিজ্যিক রুট সুরক্ষিত করা এবং জরুরি সময়ে সহায়তার জন্য নৌবাহিনীর অঙ্গীকারে দেশ গর্বিত। নৌবাহিনী সর্বদা জলে শাসন করুক।’


৪ ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ৪ ডিসেম্বর করছি বন্দরে নৌ-হামলা চালিয়েছিল ভারত। ‘অপারেশন ট্রাইডেন্ট’ নামের অভিযানে ভারতীয় নৌসেনা ‘পিএনএস খাইবার’-সহ চারটি পাকিস্তানি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। নৌসেনার এই সাফল্যকে স্মরণ করতেই প্রতি বছর এই দিনটিতে ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয়।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top