News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুই গৃহবধূকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার তিন
Image

পৃথক স্থানে দুই গৃহবধূকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার মহকুমার সিঙবিল এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তরা হল প্রসেনজিৎ দেবনাথ এবং মধুসূদন দেবনাথ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গেছে সেঙবিল এলাকায় এক গৃহবধূকে দুই যুবক মিলে ধর্ষণ করে৷এ ব্যাপারে মহিলা সাবরুম থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করেন৷অভিযোগ পাওয়ার সাথে সাথেই সাবরুম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে৷
তৎপরতা চালিয়ে পুলিশ অফিসার তাদের জালে তুলতে সক্ষম হয়েছে৷ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷


এদিকে, জিরানিয়া থানা এলাকার চম্পকনগর এলাকায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তের নাম রমেন দাস৷এ ব্যক্তি ধর্ষিতা মহিলার বাড়িতে ভাড়া থাকতো৷ তার একটি গাড়ি রয়েছে৷বাড়ির মালিক ইনি মহিলা তার গাড়ির ভাড়া করে মান্দাই এলাকায় নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন৷ নিমন্ত্রণ খেয়ে গাড়ি করে বাড়িতে ফেরার সময় মহিলাকে ধর্ষণ করে ওই ব্যক্তি৷ এ ব্যাপারে মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর৷


পুলিশ এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে৷ গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত রমেন দাস পালিয়ে বেড়াচ্ছিল৷ কিন্তু তার সেই প্রয়াস ব্যর্থ হয়েছে৷ পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়েছে৷অভিযুক্তকে আদালতে সোপর্দ করলে আদালত থেকে তাকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দেওয়া হয়৷অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top