News Flash

  • Home
  • Uncategorized
  • নাগা শান্তি আলোচনা : ডিসেম্বরে মণিপুর সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

নাগা শান্তি আলোচনা : ডিসেম্বরে মণিপুর সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ইমফল, ৩০ নভেম্বর (হি.স.) : নাগা শান্তি আলোচনার জন্য ডিসেম্বরে মণিপুর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকালই তাঁর এখানে আসার সূচি ছিল। আপাতত সেই সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, অমিত শাহ ৭ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে মণিপুর সফর করবেন। আশা করা যাচ্ছে, তাঁর সফরেই নাগা শান্তি আলোচনা চূড়ান্ত রূপ নেবে।

প্রসঙ্গত, মণিপুরে অমিত শাহের সফর পিছিয়ে যাওয়ার আসল কারণ এখনও জানা যায়নি। তবে নাগা শান্তি আলোচনার জন্য মণিপুর সরকার সম্পূর্ণ প্রস্তুত নয়, তা অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। তাছাড়া, মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ করোনা আক্রান্ত হওয়ার পর এখনও হোম আইসোলেশনে রয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর সফরে এসে রাজ্যপাল ড. নাজমা হেপতুল্লা, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, মন্ত্রিসভার সদস্য, বিধায়কগণ, বিজেপি নেতৃত্ব এবং অন্যান্যদের সাথে নাগা শান্তি চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। নাগা সমস্যা দীর্ঘ দশক ধরে সমাধানের অপেক্ষায় ঝুলে।

প্রাপ্ত রিপোর্টে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে ষষ্ঠ তফশিলি, বর্ধিত এমএলআর অ্যান্ড এলআর অ্যাক্ট নাগা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আর্থিক প্যাকেজ, সন্ত্রাসবাদী সমস্যা, ইন্দো-মায়ানমার সীমান্ত সমস্যা সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এতে সমাধান সূত্র খুঁজে বের করা হবে। পাশাপাশি, দলীয় এবং মন্ত্রিসভায় বড়সড় রদবদল নিয়েও চর্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, মণিপুর সফর চলাকালীন পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top