News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার বিকেল ৪টায় কলকাতায় প্রথম করোনা টিকা নেবেন ফিরহাদ হাকিম
Image

বুধবার বিকেল ৪টায় কলকাতায় প্রথম করোনা টিকা নেবেন ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) :  বুধবার বিকেল চারটেয় নাইসেডে করোনা টিকা নেবেন এ শহরের প্রথম নাগরিক ফিরহাদ হাকিম। গোটা দেশে ২৫ হাজারেরও বেশি মানুষের উপর টিকা প্রয়োগ করা হবে। যার মধ্যে থাকবেন বাংলার এক হাজার জন। আর বুধবার তারই সূচনা হবে।

দেশের যে ২৮টি সংস্থা ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে, তার মধ্যে অন্যতম নাইসেড। দিন কয়েক আগেই নাইসেডের তরফে জানা গিয়েছিল, ডিসেম্বরেই কোভ্যাক্সিনের তৃতীয় দফার পরীক্ষা শুরু হবে। শেষ ধাপের পরীক্ষার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই কলকাতায় এসেছে কোভ্যাক্সিনের ১ হাজার টিকা। আর সেই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে তাঁর উপর। ই করোনা ভ্যাকসিন নেবেন, সে কথা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক জানিয়ে দিলেন দিনক্ষণ।

কিন্তু তাঁকেই কেন এই পরীক্ষার জন্য বেছে নেওয়া হল? আসলে যে শহরেই টিকার পরীক্ষা চলছে, প্রথম নাগরিক হিসেবে সেখানকার মেয়রদেরই সর্বপ্রথম টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে বাংলায় প্রস্তাব পান ফিরহাদ। বিভিন্ন শহরের মেয়রের কো-মর্বিডিটি থাকার কারণে তাঁদের এই প্রস্তাব দেওয়া হয়নি। অর্থাৎ তাঁদের হার্ট কিংবা ফুসফুস একেবারে স্বাভাবিক নয়। কিন্তু টিকা প্রয়োগের প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যান। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ফিরহাদের  কোনও কো-মর্বিডিটি নেই। কেবল সামান্য পেটের সমস্যা আছে। তবে তাতে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top