News Flash

  • Home
  • Uncategorized
  • কারবি আংলঙে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, হত তিন, আহত ১৪, মহিলা সহ সংকটজনক দুই
Image

কারবি আংলঙে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, হত তিন, আহত ১৪, মহিলা সহ সংকটজনক দুই

ডিফু (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : কারবি আংলং জেলার মাঞ্জায় ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলা সহ দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। নিহতদের দুই ব্যক্তিকে বাকসা জেলার অন্তর্গত মাধপুরের জাভেদ আলি ও বরপেটার ধর্মেন্দ্র সিং এবং তৃতীয় ব্যক্তিকে বাসের সহ-চালক মৈরাবাড়ির দিলদার হুসেন বলে পরিচয় পাওয়া গেছে। আজ সোমবার সকাল প্রায় ৮:৩০ মিনিটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে কারবি পাহাড়ের মাঞ্জা এলাকার ৩৬ নম্বর জাতীয় সড়কে।

মাঞ্জা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিমাপুর থেকে হোজাই অভিমুখে যাওয়ার পথে একটি আল্ট্রা বাস এবং একটি তেল পরিবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হওয়ার পাশাপাশি বাসের ১৪ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। গুরুতর আহতদের ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

পুলিশের সূত্রটি জানিয়েছে, ডিমাপুর থেকে হোজাই অভিমুখী এএস ২১ সি ৪৯৯৫ নম্বরের আল্ট্রা বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আগত এএস ১৪ সি ৬৭১৩ নম্বরের তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ভয়ঙ্কর সংঘর্ষ ঘটে। ওই সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তিন জনের। দুর্ঘটনায় নিহত দুজন ৩৬ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দায়িত্বপ্রাপ্ত অনুপ শর্মা কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে আহতদের মধ্যে মৈরাবাড়ির জনৈক আয়েশা বেগম ও পরিচয়হীন একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মাঞ্জা পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অপরদিকে নিহতদের ময়না তদন্ত করতে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top