News Flash

  • Home
  • Uncategorized
  • এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে সাতসকালে চাঞ্চল্য তেলিয়ামুড়ায়
Image

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে সাতসকালে চাঞ্চল্য তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ নভেম্বর৷৷ রবিবার সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ায়৷


তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানিপুরের ভাঙ্গা সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কের পাশে উদ্ধার হয়েছে উত্তর ত্রিপুরার কুমারঘাট এলাকার জনৈক সুজিত দাসের মৃতদেহ৷ তাঁর বয়স আনুমানিক ৫৫ বছরের বেশি হবে বলে ধারণা করছে পুলিশ৷ প্রাপ্ত খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন মহারানিপুর এলাকার ভাঙ্গা সংলগ্ণ স্থানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠান৷ ইত্যবসরে অনেক প্রচেষ্টার পর নিহত ব্যক্তির পরিচয় পায় পুলিশ৷

তেলিয়ামুড়ার এসডিপিও বি জগদীশ্বর রেড্ডির কাছে জানা গাছে, গত কয়েক দিন আগে ডিএম কলোনি এলাকায় তাঁর ভাগ্ণির বাড়িতে বেড়াতে এসেছিলেন সুজিত দাস৷ প্রায় সময় নাকি তিনি মাতাল অবস্থায় থাকতেন৷ পারিবারিক সূত্রের বক্তব্য অনুযায়ী পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা পার হতে গিয়েই গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি৷ এসডিপিও জানান, ঘটনা সম্পর্কে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top