News Flash

  • Home
  • Uncategorized
  • উপদলীয় রাজনীতি টেকে না : মুখ্যমন্ত্রী
Image

উপদলীয় রাজনীতি টেকে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ উপদলীয় রাজনীতি টেকে না৷ আর উপদল ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট নয়৷ রবিবার বিজেপির ৯ বনমালীপুর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের মণ্ডল প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মন্তব্য করেছেন৷


সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে জনগণের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে৷ প্রথমে ব্যক্তিকে একজন ভালো শ্রোতা হতে হবে৷ কোনও অবস্থাতেই তালে তাল মেলানো চলবে না৷ তালে তাল মেলালেই উপদল সৃষ্টি হবে যেটা ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য নয়৷


এই উপদলীয় রাজনীতি টেকে না৷ যে ব্যক্তি দিনে এক ঘণ্টা কার্যকর্তাদের কথা শোনার ক্ষমতা রাখেন সেই ব্যক্তিকে নেতা হওয়া থেকে কেউ রুখতে পারবে না৷ তাই আগে ভালো শ্রোতা হতে হবে৷ শ্রোতা হলেই একদিকে নেতৃত্ব তৈরি হবে, অন্যদিকে মানুষ আপনাকে ভালোবাসবে৷

তিনি আরও বলেন, একজন সুবক্তা হতে গেলে বক্তার ধারণা থাকতে হবে সামনে বসে থাকা মানুষের মনের ভিতর কী চলছে৷ আপনার বক্তব্য শুনে পার্টি কার্যকর্তারা ছাড়া সাধারণ নাগরিকরা যখন জড়ো হয়ে যাবে তখনই আপনার বক্তব্য সার্থক৷ বক্তব্য রাখার এক্সপ্রেশনের দিকে লক্ষ্য রাখতে হবে আর এক্সপ্রেশন তখনই সঠিক আসবে যখন বক্তা হৃদয় থেকে কথা বলবে৷
তিনি বলেন, সব সময় আলোচনার মাধ্যমে সকল সিদ্ধান্ত নিতে হবে৷ মণ্ডল কমিটি গঠনের সময় পুরনো অফিস বেয়ারারদের সঙ্গে কথা বলে নিতে হবে৷ কেউ যদি মনে করে যে আমি সংগঠনের উর্র্ধে চলে গেছি তাহলে তাকে সংগঠন কোথায় যে নিয়ে ফেলবে খুঁজে পাওয়া যাবে না৷ কত লোক এসেছে আর গেছে এই পার্টিতে, হিসাব নেই৷ এই পার্টিতে তারাই টিকে থাকতে পারে যারা যখন বুথ প্রেসিডেন্ট ছিলেন তখনও বুথে যেতেন আর যখন গৃহমন্ত্রী হয়ে গেছেন তখনও বুথে যান৷ একজন সু-সংগঠক হতে গেলে নিয়মানুবর্তিতা, ব্যক্তিত্বের বিকাশ ও সংগঠনের প্রতি দায়বদ্ধ হতে হবে বলে মুখ্যমন্ত্রী এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত কার্যকর্তাদের জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top