News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের পূর্ণ করলেন বিরাট কোহলি
Image

আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের পূর্ণ করলেন বিরাট কোহলি

সিডনি, ২৯ নভেম্বর (হি. স.) : দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের পূর্ণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পথে এই দুরন্ত নজির গড়েন কোহলি।

 রবিবার কেরিয়ারের ২৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক। সেদিক থেকে মাইলস্টোন ম্যাচকে তিনি মাইলস্টোন স্থাপনেই স্মরণীয় করে রাখেন। নবম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২৫০ ওয়ান ডে খেলার কৃতিত্ব অর্জন করেন বিরাট। আর এই ম্যাচেই অষ্টম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান কোহলি। তাঁর আগে শচিন তেন্ডুলকর (৩৪৩৫৭), কুমার সাঙ্গাকারা (২৮০১৬), রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭), জ্যাক কালিস (২৫৫৩৪), রাহুল দ্রাবিড় (২৪২০৮) ও ব্রায়ান লারা (২২৩৫৮) এমন কৃতিত্ব অর্জন করেছেন। বিরাট একই সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ ওয়ান ডে রান সংগ্রহ করার রেকর্ড গড়েন। তিনি শচিনের মতই ৪১ ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন।

কোহলি ৪১৮ ম্যাচের ৪৬২ ইনিংসে ২২ হাজার রানের মাইলস্টোন টপকে যান। বিরাট ওয়ান ডে ক্রিকেটে ১১৯৭৭, টেস্টে ৭২৪০ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৭৯৪ রান সংগ্রহ করেছেন। সব মিলিয়ে ২২০১১ রান রয়েছে তাঁর ঝুলিতে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top