News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে দুই প্রতারক, কবিরাজকে পেটাল জনতা
Image

বিশালগড়ে দুই প্রতারক, কবিরাজকে পেটাল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় দুই প্রতারক কবিরাজকে আটক করে উত্তম মধ্যম দিয়েছে স্থানীয় লোকজন৷ উত্তম মধ্যম দিয়ে তাদেরকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ তাদের বিরুদ্ধে প্রতারনার মামলা গ্রহণ করেছে৷


আটক দুই প্রতারকের নাম সুমন মিয়া ও রাকেশ মিয়া৷ স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দুই ব্যক্তি নিজেদেরকে কবিরাজ বলে পরিচয় দিলে নানা রোগের উপসম করার আশ্বাস দিয়ে এলাকার মানুষ জনদের কাছ থেকে বহু টাকা হাতিয়ে নিয়েছে৷ শুধু তাই নয়, বিভিন্ন পরিবারের মধ্যে বিবাদ মিমাংসা করা কিংবা প্রেম ঘটিত বিষয়ে আরও সম্পর্ক ঘনিষ্ঠ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করে নিয়েছে৷ কিন্তু যারা টাকা পয়সা দিয়েছেন তারা কোনো উপকার পাননি বলে অভিযোগ৷ সেই কারণেই দুই প্রতারক শনিবার পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় আসলে স্থানীয় লোকজনরা তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top