News Flash

  • Home
  • Uncategorized
  • একা লড়ে ছয় শতাংশ ভোট পেয়েছে লোক জনশক্তি পার্টি : চিরাগ পাসওয়ান
Image

একা লড়ে ছয় শতাংশ ভোট পেয়েছে লোক জনশক্তি পার্টি : চিরাগ পাসওয়ান

পাটনা, ২৯ নভেম্বর (হি. স.): কোন প্রকারের জোট ও তারকা প্রচারকের বাহিনীর ছাড়াই লোক জনশক্তি পার্টি সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ২৪ লক্ষ ভোট পেয়েছে এবং একটি আসনে জিতেছে। শনিবার এ কথা জানিয়েছেন চিরাগ পাসওয়ান।


আত্মবিশ্বাসের সঙ্গে এই তরুণ নেতা দাবি করেছেন যে এর থেকেই প্রমাণিত লোক জনশক্তি পার্টির বিস্তার হয়েছে। লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান দলীয় কর্মীদের উদ্দেশ্য করে এক খোলা চিঠিতে জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনে দল প্রায় ২৪ লক্ষ ভোট পেয়েছে। রাজ্যের ৬ শতাংশ ভোট নিজেদের দিকে টানতে পেরেছে লোক জনশক্তি পার্টি। দলের বিস্তার যে হয়েছে তাই এর থেকে প্রমাণিত। বিহার ফাস্ট ও বিহারী ফাস্ট এর নীতি নিয়ে আগামী দিনেও কোনও রকমের আপস করবে না দল।

বিহার বিধানসভা নির্বাচনের আগে লোকজনশক্তি পার্টির কাছে দুটো পথ খোলা ছিল। প্রথম পথটি ছিল ছয়জন লোকসভার সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ থাকা দলটিকে জোট শরিকরা (বিজেপি এবং জেডিইউ) মাত্র ১৫টি আসন দিতে চেয়েছিল। দ্বিতীয় পথ ছিল একাই সব কটি আসনে লড়াই করা। লোক জনশক্তি পার্টি গর্বের সঙ্গে দ্বিতীয় পথটি বেছে নিয়েছিল। রাজ্যের ১৩৫টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল । ২০১৫ বিধানসভা নির্বাচনে জোটে গিয়ে যেখানে মাত্র ২টি আসন জিতেছিল দল। সেখানে একা লড়াই করে গর্বের সঙ্গে একটি আসনে জিতেছে লোক জনশক্তি পার্টি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top