News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ কেন্দ্র, দাবি ভারতীয় কিষান ইউনিয়নের
Image

কৃষকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ কেন্দ্র, দাবি ভারতীয় কিষান ইউনিয়নের

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি. স.): হরিয়ানা ও পঞ্জাবের পাশাপাশি উত্তরপ্রদেশের পশ্চিম দিক থেকে বিক্ষুব্ধ কৃষকরা দিল্লিতে প্রবেশের প্রচেষ্টা ক্রমাগত করে চলেছে। কৃষকদের তীব্র অবস্থান বিক্ষোভের জেরে অন্য রাজ্যের সঙ্গে লাগোয়া দিল্লি সীমান্ত অবরুদ্ধ হয়ে পড়েছে।


কৃষক সংগঠন ভারতীয় কিষান ইউনিয়নের নেতৃত্বে উত্তরপ্রদেশের কৃষকরা দিল্লিতে প্রবেশের চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়ে তারা। কৃষকদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাজেশ টিকাইত জানিয়েছেন, কৃষকদের সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের কথাটি উল্লেখ করতে হবে। এ কৃষক নেতা দাবি করেন যে কৃষকরা যেকোনো মূল্যে দিল্লিতে প্রবেশ করবে।


অন্যদিকে হরিয়ানা ও পঞ্জাব থেকে আসা কৃষকরা দিল্লির শহরতলীতে থাকা নিরণকারি সমগম ময়দানে একত্রিত হয়ে সভা করার চেষ্টা করছে। সেখানে পৌর কর্মীরা কৃষকদের ট্রাক্টরগুলিকে শোধন করে দিয়েছে। সভা চলাকালীন কৃষকরা যাতে কোনো রকমের অস্থিরতা তৈরি না করে সেই  আবেদন কৃষি নেতাদের কাছে করা হয়েছে পুলিশের তরফে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top