News Flash

  • Home
  • Uncategorized
  • জামিন আর্জি পিছোল লালুর, পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর
Image

জামিন আর্জি পিছোল লালুর, পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর

রাঁচি, ২৭ নভেম্বর (হি.স.): আপাতত স্বস্তি পাচ্ছেন না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এর আগে ৯ নভেম্বর লালু প্রসাদ যাদবের জামিন নিয়ে শুনানি হওয়ার কথা ছিল ঝাড়খণ্ড হাইকোর্টে। সিবিআইয়ের আর্জি মেনে সেই শুনানি পিছিয়ে যায় ২৭ নভেম্বর পর্যন্ত। কিন্তু, শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর ফের পিছিয়ে গেল লালুর জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি হবে আগামী ১১ ডিসেম্বর। মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় দোষী সাব্যস্ত লালু ২০১৭-র ডিসেম্বর থেকে জেলে রয়েছেন।


শুক্রবার ঝাড়খন্ড হাইকোর্টে পশুখাদ্য কেলেঙ্কারির দুমকা ট্রেজারি মামলায় লালুর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, এদিনও লালুর জামিন আর্জি পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ১১ ডিসেম্বর। লালুর আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, ‘জামিন আর্জি নিয়ে পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর। নিম্ন আদালত থেকে লালু প্রসাদ যাদবের অর্ধেক-সাজা সম্পর্কিত রেকর্ড আনতে বলা হয়েছে আমাদের।’


লালুর জামিন আর্জি পুনরায় পিছিয়ে যাওয়ায় মন খারাপ রাষ্ট্রীয় জনতা (দল আরজেডি)-এর। আরজেডি মুখপাত্র স্মিতা লাকরা জানিয়েছেন, ‘লালুজির জামিন আর্জি যখনই পিছিয়ে যায়, তখনই গোটা দলের মন খারাপ হয়ে যায়। কিন্তু আমরা আশাবাদী পরবর্তী শুনানিতে তিনি জামিন পেয়ে যাবেন। লালু জি জেলের সমস্ত বিধিবিধান মেনে চলছেন।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top