News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-নেপাল বন্ধুত্ব চুক্তি থেকে মেঘালয়কে বাদ দিতে প্রধানমন্ত্রীকে আবেদন খাসি স্টুডেন্টস ইউনিয়ন-এর
Image

ভারত-নেপাল বন্ধুত্ব চুক্তি থেকে মেঘালয়কে বাদ দিতে প্রধানমন্ত্রীকে আবেদন খাসি স্টুডেন্টস ইউনিয়ন-এর

শিলং, ২৬ নভেম্বর (হি.স.) : ১৯৫০ সালে ভারত-নেপাল বন্ধুত্ব চুক্তি থেকে মেঘালয়কে বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন। মূলত, মেঘালয়ে বহিরাগতদের প্রবেশ আটকানোর জন্যই এই দাবি উঠেছে।

খাসি স্টুডেন্টস ইউনিয়ন চাইছে, মেঘালয়ে ইনার লাইন পারমিট চালু করে কঠোরভাবে তা বাস্তবায়ন হোক। সম্প্রতি, রাজ্যে বাঙালি বিরোধী আন্দোলন সকলের নজর কেড়েছে। ফলে ছাত্র সংগঠন চাইছে, ভারত-নেপাল বন্ধুত্ব চুক্তি থেকে মেঘালয়কে বাদ দিতে। সংগঠনের মতে, বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন ১৮৭৩ অথবা ইনার লাইন পারমিটের সঠিক বাস্তবায়ন বহিরাগতদের আটকাতে একমাত্র কার্যকরী পদক্ষেপ হবে। কারণ, ক্রমেই রাজ্যের জনজাতিরা সংখ্যালঘু হয়ে পড়ছেন বলে আশঙ্কা করছে ছাত্র সংগঠনটি।

সম্প্রতি, মণিপুরে ইনার লাইন পারমিট চালু হয়েছে। তাতে, উত্তর-পূর্বাঞ্চলের অসম, মেঘালয় এবং ত্রিপুরা ওই পদ্ধতির আওতার বাইরে রয়েছে। সংগঠনের দাবি, ১৯৭১ সালের পর থেকে ভারতে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে অন্য রাষ্ট্র থেকে মানুষের আগমন ভারতীয় মূল নাগরিকদের অস্তিত্বকে বিপন্ন করেছে। ক্রমাগত অন্য্ রাষ্ট্র থেকে মানুষের আগমন হচ্ছে। ফলে, এই ব্যবস্থায় এখন লাগাম টানা খুবই জরুরি। স্টুডেন্টস ইউনিয়নের দাবি, উত্তর-পূর্বাঞ্চলের ভূমিপুত্র এবং অনুপ্রবেশকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে।

খাসি স্টুডেন্টস ইউনিয়নের দাবি, জনজাতিদের উন্নতি, নিরাপত্তা এবং অধিকার রক্ষায় ইনার লাইন পারমিট চালু করতেই হবে। তবেই মেঘালয়ে শান্তি এবং সৌভ্রাতৃত্ব স্থায়িত্ব পাবে। তাই ছাত্র সংগঠন প্রধানমন্ত্রীর কাছে এই আর্জি জানিয়েছে। পাশাপাশি, মেঘালয়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছে।

তাঁদের বক্তব্য, মেঘালয়ে নেপালি সম্প্রদায়ের মানুষ সীমান্ত এলাকায় নানা সমস্যার সৃষ্টি করছে। তাতে মেঘালয়ের ভূমিপুত্ররা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top