News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬/১১ মুম্বাই হামলায় নিহতদের স্মরণ, শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

২৬/১১ মুম্বাই হামলায় নিহতদের স্মরণ, শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : ২৬/১১ মুম্বাই হামলা। আজও সেই বিভীষিকাময় মুহুর্তের কথা মনে হলে আঁতকে উঠেন দেশবাসী। তাই, মুম্বাই হামলার বর্ষপূর্তিতে নিহত সাধারণ নাগরিক ও শহিদদের শ্রদ্ধায় স্মরণ করছে সারা দেশ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও আজ সেই বীর যোদ্ধাদের স্যালুট দিয়েছেন।

২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। মুম্বাই পুলিশ, এনএসজি কমান্ডো সহ প্রচুর সুরক্ষা কর্মী শহিদ হয়েছিলেন। ওই হামলায় সমস্ত সন্ত্রাসবাদীদের মারতে সক্ষম হয়েছিলেন নিরাপত্তা কর্মীরা। একজনকে জীবিত আটক করা গিয়েছিল। আজমল কাসাবকে গ্রেফতার করতে গিয়েও পুলিশের এক হাবিলদারের প্রাণ গিয়েছিল। দীর্ঘ শুনানির পর আজমল কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু, মুম্বাই হামলার ক্ষত আজও শুকিয়ে যায়নি। ১২টি বছর পার হয়ে গেলেও স্বজনদের হারানোর বেদনা পরিবারের সদস্যদের সাথে গোটা দেশবাসীকেই ব্যথিত করছে। তাই, মুম্বাই হামলায় নিহতদের প্রতি বছর সারা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

আজ এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ২৬/১১ মুম্বাই হামলায় নিহত নিরীহদের শ্রদ্ধায় স্মরণ করছি। আমি নিরীহ সকল নিহত ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। নিজেদের প্রাণের বিনিময়ে যাঁরা আমাদের প্রাণ রক্ষা করেছেন সেই সমস্ত সাহসী যোদ্ধাদের স্যালুট করছি। তাঁরা সর্বদাই আমাদের হৃদয়ে থাকবেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top