News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের স্পিকার নির্বাচিত বিজয় সিনহা, বিধানসভায় হাঙ্গামা আরজেডি-র
Image

বিহারের স্পিকার নির্বাচিত বিজয় সিনহা, বিধানসভায় হাঙ্গামা আরজেডি-র

পাটনা, ২৫ নভেম্বর (হি.স.): সংখ্যাগরিষ্ঠ ভোটে বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা। এনডিএ প্রার্থী বিজয় কুমার সিনহা ১২৬টি ভোট পেয়েছেন, মহাজোটের প্রার্থী অবধ বিহারী চৌধুরী পেয়েছেন ১১৪টি ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠতায় বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা। বুধবার সকালে শুরু হয় পাঁচ-দিন ব্যাপী বিহার বিধানসভার অধিবেশন। এদিন অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই, বিধান পরিষদের সদস্যদের উপস্থিতি কারণ দেখিয়ে স্পিকার পদের নির্বাচনে ধ্বনি ভোটের বিরোধিতা করে হাঙ্গামা শুরু করেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর বিধায়করা। আরজেডি বিধায়ক তেজস্বী যাদব বলেন, ‘স্পিকার পদের নির্বাচনের সময় নিয়ম অবশ্যই মানতে হবে।’

প্রোটেম স্পিকার জিতেনরাম মাঁঝিকে রুল বুক দেখান আরজেডি বিধায়করা। মাঁঝি তখন বলেন, ‘যাঁরা অন্য কক্ষের সদস্য তাঁরা স্পিকার পদের জন্য ভোট দিচ্ছেন না। তাই তাঁদের উপস্থিতিতে কোনও সমস্যা নেই।’ মাঁঝি আরও বলেন, ‘লালু প্রসাদজি যখন লোকসভার সদস্য ছিলেন এবং রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী…আমরা তখন লালুজিকেও উপস্থিত থাকতে দেখেছি। গোপনে কোনও ভোটিং হবে না।’ প্রসঙ্গত, বিধানসভায় উপস্থিত ছিলেন বিধান পরিষদের সদস্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং মন্ত্রী অশোক চৌধুরী। তাঁদের উপস্থিতিতেই আপত্তি ছিল আরজেডি-র।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top