News Flash

  • Home
  • Uncategorized
  • অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করছে টিআরএস : স্মৃতি ইরানি
Image

অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করছে টিআরএস : স্মৃতি ইরানি

হায়দরাবাদ, ২৫ নভেম্বর (হি. স.): অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রাজ্যের ভোটার তালিকায় সংযুক্তিকরণ-এর জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে টিআরএস এবং এআইএমআইএম বলে বুধবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কেন্দ্রীয় বস্ত্র, নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। 

সামনে হায়দরাবাদে পৌরসভা নির্বাচন, তার আগে এদিন রাজ্যে এসে স্মৃতি ইরানি জানিয়েছেন, ভারতীয় সেনা জওয়ানরা সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য ক্রমাগত লড়াই করে চলেছে। কিন্তু হায়দরাবাদের মতো ঐতিহাসিক শহরে টি আর এস ও এআইএমআইএম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রাজ্যের ভোটার তালিকায় সংযুক্তিকরণ-এর জন্য ক্রমাগত কাজ করে চলেছে। জনগণের সামনে এর জবাবদিহি তাদের করতে হবে। এই মহান দেশের অধিবাসী যারা তাদের কল্যাণের জন্য করদাতাদের অর্থ সঠিক ভাবে যাতে খরচ হয় সেইজন্য অঙ্গীকারবদ্ধ বিজেপি। প্রতিটি নাগরিক, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক পরিষেবার অধিকারকে নিশ্চিত করতে হবে।

লাভ জিহাদ প্রসঙ্গে সতর্ক মন্তব্য করেন স্মৃতি ইরানি। তার কথায়, কোনও মেয়ে সম্পর্কের মাধ্যমে প্রতারিত  ও তার ওপর অত্যাচার হলে সেটা নিরাময় করার দায়িত্ব রাজ্য প্রশাসনের। গোটা বিষয়টি ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top